Life Knowledge

#মাই_লাইফ_নলেজ
অনেক কথা সত্য, কিন্তু বলতে যেমন তেতো লাগে, শুনতেও তেতো লাগে। আবার কিছু কথা বলাও যায় না। সেসব কথা পুষলে আবার পেইনও বাড়ে। তবে এমন কিছু বলব যা মোটেও বলতে চাইনা। অনেক দিন ধরে আটকে রাখছিলাম। আজ না হয় সবাইরে শেয়ার করেই ফেলি।
লাইফে সবারই ভালো ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থাকে। কিন্তু আমরা যাদের বেস্ট ফ্রেন্ডড বলি তাদের মধ্যে ৯৮% এর যোগ্যতা আসলে ভালো ফ্রেন্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আর ২% খুব রেয়ার যারা আমার আপনার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে। বেস্ট ফ্রেন্ডে হওয়ার পূর্ব শর্ত হলো ফার্স্ট মেন্টালিটি মিলা। কিন্তু কি শুধু মেন্টালিটি মিললেই বেস্ট ফ্রেন্ড হওয়া যায়? যদি সে আপনাকে গুরুত্ব দিতে না পারে? এই গুরুত্ব এর ব্যাপার আসলে একটা জিনিস দেয়াল হয়ে দাঁড়ায় যে প্রেয়সী কিংবা নারী প্রেম। যার এ দুটো জিনিস বেশি কড়া লেভেলে থাকে সে কখনো আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারবে না। এক সময় না একসময় আপনি/আমি অবহেলার শিকার হবই। দিন যাবে রাত যাবে অভিমান ভারি হবে, কিন্তু আপনার সেই অবহেলা অব্যাহত থাকবেই যতদিন না প্রেম স্থায়ী হবে কিংবা কোন সঙ্গীনি চলে না যাবে। তবে এই তথাকথিত বেস্ট ফ্রেন্ডদের কাছে আপনার গুরুত্ব তখনই বোঝা হয়। তবে জিনিসটা ঠুনকো, কেন জানেন? কারণ সে যখন আবার প্রেয়সী পাবে তখন সেই একই ভুক্তভোগী হবেন। শুধু মাঝে মাঝে আপনার উপর কৃতজ্ঞতা স্বীকার করবে। কৃতজ্ঞতার জন্যই তোমারে এত বুঝাইসিলাম যখন পেইনে ছিলা? আমার পরিস্থিতিতে তোমারে ত ঠাট্টা করতে পাই বৈকি।

আরেকটা হচ্ছে, ধরুণ ছেলে বেলা আপনার অনেক সুন্দর ছিল, কিংবা অনেক আগে কিছু মানুষের সাথে অনেক টাইম থাকতেন, মজা করতেন। কিন্তু কোন কারণে আপনি অনেক দূর এসে পরছেন। কিন্তু প্রায়ই তাদের কথা আপনার মনে হতো। আপনি মাঝে মাঝে বিষণ্ণও ভুগতেন তাদের মনে করে। আবার ভাবতেন ইস হুট করে যদি কন্টাক্ট হয়ে যায় কি সুন্দরই না হবে সময় গুলো। এইযে আপনার অতিরিক্ত এক্সাইটেড হওয়া, এগুলা ছেড়ে দেন। বললাম, বড় সড় একটা ধাক্কা খাবেন। কারণ আপনি তাকে মনে রেখেছেন তাই বলে সে যে আপনাকে মনে রাখবে, কিংবা আগের মত সেই গুরুত্ব দিয়ে মনে আশ্রয় দিবে এমনও কিন্তু না। যখন অনেক আশা নিয়ে তাদের সাথে কন্টাক্টের চেস্টা করে গিয়ে দেখলেন সে আপনাকে তেমন চোখ দিয়ে দেখছে না যেমনটা আপনি তাকে দেখেন। তখন অনেক খারাপ লাগবে আপনার, দেখবেন একটা অতৃপ্তি বা শূন্য শূন্য বোধ হবে। এগুলা খুবই ভয়ানক, আপনাকে ক্ষণে ক্ষণে ভাবিয়ে তুলবে, বিষণ্ণ করবে, তাদের ইগনোর কিংবা আচরণ দেখে অনেক সময় কান্নাও চলে আসবে।
নিজেকে পরিবর্তন করতে পারলে খোদা তালা ছাড়া কারো শক্তি নেই আপনাকে ছন্ন হীন বানাবে। কাওকে নিজের দূর্বলতা হিসেবে প্রতিষ্ঠিত করবেন না। নিজেই পচবেন🙂
#সিনহা
২ আগস্ট ২০২০

Comments

Post a Comment

Thanks for your Respons.