১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর প্যাগানদের সৃষ্টি।
প্যাগান ধর্মাবলম্বী/রোমানরা খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হওয়ার আগে “লুপার ক্যালিরা” নামে পূজার উৎসব করত। রোমানদের অনেক দেব দেবীর মধ্যে একজন ছিলেন লুপারকাস (Lupercus)। তিনি ছিলেন বন্যপশু ও মেষ দেবতা। এই দেবতার প্রতি ভালোবাসার জন্য তারা “লুপার ক্যালিয়া” পূজা পালন করত খ্রিষ্টপূর্ব ১৩,১৪ও১৫ ফেব্রুয়ারিতে।
কিন্তু ১৪ ফেব্রুয়ারি ছিল এর প্রধান দিন। পূজার ধরণ ছিল একটা লটারির মত। লটারির মাধ্যমে যুবতীদের যুবকদের মাঝে বন্টন করে দিত বিনোদন ও আনন্দের জন্য। পরবর্তী বছর লটারি হওয়া আগ পর্যন্ত তারা এই ভোগে মেতে থাকত। তবে শেষটা এখানেই নয়। লুপার ক্যালিয়ার দিনে আরেকটা প্রথা ছিল। তবে এটা একটু জঘন্য। উৎসর্গকৃত ছাগল ও কুকুরের রক্তিম চামড়া পরিহিত যুবক একই চামড়ার বেত দিয়ে যুবতীদের প্রহার করত। এতে তাদের বিশ্বাস ছিল যে যুবতীরা এতে ভালোভাবে গর্ভধারণ করবে।
আমরা ১৪ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস পালন করি তা এই “লুপার ক্যালিরা” পূজা থেকেই
এসেছে। প্যাগানরা খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হলেও তারা তাদের ঐতিহ্য মুছে ফেলতে চায়নি।
তাই তারা এসব আমাদের মধ্যে প্রচলন করে গেছে যেমন যেদিন খ্রিষ্টরা বড় দিন পালন করে
বা যিশুর জন্মদিন পালন করে সেদিন আসলে যিশু জন্মগ্রহণই করে নি, তাও প্যাগানদের থেকে
এসেছে। প্যাগানরা স্যাটারন্যালিয়া নামে এক উ ৎসব পালন করত দেবতা “স্যাটার্ন” এর
জন্য যিনি ছিলেন ফসলের দেবতা। এভাবেই প্যাগানরা আমাদের বোকা বানিয়েছে।
বলে রাখা ভালো এই লুপার ক্যালিরা একসময় ফেব্রু নামে পরিচিত ছিল যেখান থেকে ফেব্রুয়ারি মাস এসেছে।
#সিনহা
২৮জুলাই ২০২০



Comments
Post a Comment
Thanks for your Respons.